,

নতুন বছরে নতুন ছবি নিয়ে ফিরছেন কেয়া

keya new_98997বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা কেয়া অনেকদিন ধরেই কাজকর্মে নেই। এবার নতুন বছরে নতুন ছবি নিয়ে ফিরছেন তিনি। ছবির নাম ‘প্রেম প্রজাপতি’। এ ছবিতে ভিন্ন আঙ্গিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। জুয়েল কবিরের কাহিনী ও সংলাপে নতুন এ ছবিটি পরিচালনা করবেন এমদাদুল হক খান। খবরটি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক। তিনি বলেন, কেয়ার সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। এ ছবিতে তার চরিত্রের নাম আল্পনা। শহুরে এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। ১০ ফেব্রুয়ারি কক্সবাজারে একটি গানের মাধ্যমে এ ছবির শুটিং শুরু করতে যাচ্ছি। কেয়ার বিপরীতে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন। তিনি বর্তমানে আমেরিকায়। ফোনে চূড়ান্ত কথা হয়েছে। দেশে ফেরার পর তাকে এ ছবিতে চুক্তিবদ্ধ করে মহরত করতে চাই আমরা। ফিউরিয়াস ফিল্ম ইন্টারন্যাশনালের প্রযোজনায় এ ছবির ইতিমধ্যে রেকর্ড হওয়া একটি গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্র কিশোর ও আলম আরা মিনু। আর গানটির সংগীত পরিচালনা করেছেন কল্লোল। কেয়া বলেন, কয়েকদিন ধরেই ছবিটি নিয়ে কথা হচ্ছে। আগামী সপ্তাহে সবকিছু চূড়ান্ত হবে। সব ঠিক থাকলে এ ছবিতে কাজ শুরু করবো। আর সেই সঙ্গে নতুন বছরের প্রথম ছবি হবে এটি। এর আগে গত বছর নতুন প্রযোজনা সংস্থা মুভি প্ল্যানেটের ব্যানারে চিত্রনায়িকা কেয়া সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিতে অভিনয় করেন। এ ছবিতে তার নায়ক ছিলেন সাইমন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ