শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ছবিতে রিয়া সেন (ভিডিও)

Riya-Sen20141206204505বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রে ফের দেখা যাবে রিয়া সেনকে। ‘হিরো ৪২০’ ছবির মাধ্যমে তিনি বাংলাদেশি দর্শকদের সামনে আসছেন। ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে।
এ বিষয়ে রিয়া সেন জানান, বলিউড-টলিউডের পাশাপাশি দক্ষিণী ছবির কাজ নিয়ে মাঝে কিছু দিন ব্যস্ত ছিলেন। ফলে সব মিলিয়ে বাংলাদেশি ছবিতে কাজ করা হয়নি তার। এরই মধ্যে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ‘হিরো ৪২০’এ-র অফার আসে তার কাছে। এতে তিনি কাজ করতে আগ্রহী হন। চলতি মাসেই এ ছবির শুটিং শেষ হয়েছে।
‘হিরো ৪২০’ ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হাত মিলিয়েছে কলকাতার এস কে মুভিজ। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক সৈকত নাসির এবং কলকাতার সুজিত মণ্ডল।
এ ছবিতে বাংলাদেশের নুসরত ফারিয়ার পাশাপাশি রিয়ার সঙ্গে রয়েছেন ওপার বাংলার ওম।