,

দ্বিতীয় বিয়ে নাদিয়ার, শুভ কামনা শিমুলের

Shimul-home-500x294 দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন নৃত্য ও অভিনয়শিল্পী নাদিয়া। অভিনেতা নাইমের সঙ্গে বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
এর আগে মডেল, অভিনেতা শিমুলের সঙ্গে ২০০৮ সালের ২৮ ডিসেম্বর প্রথম বিয়ে হয় নাদিয়ার। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় শিমুল-নাদিয়ার সংসার।
নাদিয়ার দ্বিতীয় বিয়ের পর রাতে একটি অনলাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শিমুল জানান, ‘প্রায় বছর দেড়েক ধরে নাদিয়া ও শিমুল আলাদা থাকছেন। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। অনেকটা নাদিয়ার ইচ্ছাতেই এই বিবাহবিচ্ছেদ হয়েছে।’
শিমুল বলেন, ‘আমার জায়গা থেকে শেষ পর‌্যন্ত চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখতে। কিন্তু নাদিয়ার কাছে হয়তো মনে হয়েছে যে, সে এই সংসার জীবনে ভালো নেই। তাই সে আমাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছে। এখন সে নাইমকে বিয়ে করেছে। নাইম আমার খুবই কাছের ছোট ভাই। সে খুবই ভালো ছেলে। নাদিয়াও খুবই ভালো মেয়ে। দুজনে সুখী হোক। এটাই আমার প্রত্যাশা।’
পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন শিমুল-নাদিয়া। পাঁচ বছর তাদের দাম্পত্য জীবনে কেটেছে। এরপরই তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। বছর দেড়েক আগে আলাদা থাকতে শুরু করেন নাদিয়া। এ সময়টাতে নাইমের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান নাদিয়া। অতঃপর নাইম-নাদিয়া গাঁটছড় বাঁধলেন বাকী জীবনের জন্য।
নাইম-নাদিয়ার বিয়ে প্রসঙ্গে শিমুল বলেন, ‘জীবন তো চলমান। আমার জীবন ভালোভাবে কেটে যাবে। নাদিয়ার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। আমি শুধু বলবো নাদিয়া অনেক ভালো একটা মেয়ে। আমি এখনও তাকে ভালোবাসি। তার জন্য আমার শুভ কামনা থাকবে। নাইমও ভালো ছেলে। তার জন্যও আমার শুভ কামনা। নাইম-নাদিয়া বাকীটা জীবন আনন্দে কাটাক।’
নাদিয়ার দ্বিতীয় বিয়ে হলেও নাইমের জন্য এটি প্রথম বিয়ে। এ অনুভূতি জানিয়ে নাইম বলেন, ‘নতুন জীবন, নতুন অভিজ্ঞতা। সবার কাছে দোয়া চাই। সবাই আমাদের নতুন জীবনে শুভ কামনা জানাবেন এটাই প্রত্যাশা করি।’

এ জাতীয় আরও খবর

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের