,

শারীরিক নিগ্রহের কথাও বইতে লিখবেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : শুধু পরদায় নয়, পরদার বাইরেও তিনি সাহসী, বোল্ড, স্পষ্টবাক৷ নিজের জীবনের কোনও কথা যে লুকিয়ে রাখা তাঁর ধাতে নেই, সে কথাই আরও একবার প্রমাণ করলেন কঙ্গনা রানাওয়াত৷ সম্প্রতি তিনি জানালেন কেরিয়ারের শুরুর দিনে কীভাবে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তিনি৷

সাংবাদিক বরখা দত্তের বইপ্রকাশ অনুষ্ঠানে নিজের কথা শোনাচ্ছিলেন কঙ্গনা৷ আর সেখানেই নিজের অতীত জীবনের এক অন্ধকার অধ্যায় তুলে ধরেন৷ কোনও দ্বিধা না করে, কঙ্গনা জানান, সিনেদুনিয়ার এক ব্যক্তির হাতেই নিগৃহীতা হয়েছেন তিনি৷ মোটে ১৭ বছর বয়স তখন তাঁর৷ কঙ্গনা জানিয়েছিলেন ওই ব্যক্তি ছিলেন তাঁর বাবার বয়সি৷ কী ধরনের নিগ্রহের শিকার হয়েছিলেন কঙ্গনা, তা ইঙ্গিতেই স্পষ্ট৷ তবে শারীরিক নিগ্রহের মাত্রা যে কতখানি ছিল তাও জানিয়েছেন তিনি৷ ওই ব্যক্তির আঘাতে তাঁর মাথা ফেটে গিয়েছিল বলে জানান তিনি৷ জানিয়েছেন, খুব খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন তিনি৷ কঠোর, নির্মম সে সময়টায় তাঁকে যেন ফাঁদে ফেলে রাখা হয়েছিল৷

আজ তিনি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী৷ বলিউডের ‘কুইন’৷ কিন্তু কেরিয়ারের গোড়াতে এরকমই নিগ্রহ সয়ে টিকে থাকতে হয়েছিল তাঁকে৷ সেই অতীত দিনের কথা তাঁর বইতে লিখবেন বলেও জানিয়েছেন কঙ্গনা৷ তাঁর সংগ্রামের কথা, এইসব পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আলোর মুখ দেখার ইতিবৃত্ত তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ সেখানে কি এই নিগ্রহের কথাও লিখবেন তিনি? ফাঁস করবেন ওই ব্যক্তির পরিচয়? কঙ্গনা অবশ্য সরাসরি সে কথা জানাননি৷ তবে নিজের অবস্থা সম্পর্কে তিনি জানিয়েছেন, একটা সময় কাউকে দেখে মনে হত, সাহায্য করবে৷ কিন্তু কোনওকিছুই ফ্রি ছিল না৷ গেলেই ফাঁদে পড়তে হত৷ সেই ফাঁদ সম্পর্কেই মেয়েদের সচেতন করে তুলতে চান তিনি৷ আশা করা যায়, স্পষ্টবাক কঙ্গনা, নিজের জীবনের কালো অভিজ্ঞতা তুলে ধরে সারা দেশের নারীদের আলো দেখাবেন৷

163937Iztema20141126203147

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে