,

মাদার তেরেসা সম্মাননা পেলেন যারা

111158_36সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ২০ বিশিষ্টজনকে মাদার তেরেসা পদকে ভূষিত করা হয়েছে। গতকাল রাজধানীর হোটেল পূর্বানীতে এই পদক বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। মাদার তেরেসা রিচার্স সেন্টারের ব্যবস্থাপনায় মাসিক ব্যাংক বীমা ডাইজেস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ‘মাদার তেরেসার জীবন ও কর্ম’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের লেখক গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ,ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী, মানবজমিন পত্রিকার সম্পাদক মাহবুবা চৌধুরী, এনটিসির চেয়ারম্যান প্রফেসর ড. রতন সিদ্দিকী, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মানবজমিনের ব্যবস্থাপনা সম্পাদক কে এম বাবর আশরাফুল হক। অনুষ্ঠানে প্রশাসনে বিশেষ অবদান রাখার জন্য প্রফেসর ড. ইকরাম আহমেদ, সচিব নাছিমা বেগম, ব্যাংকিংয়ে এস কে সূর চৌধুরী, শিক্ষায় প্রফেসর আবদুল মান্নান, সাংবাদিকতায় মাহবুবা চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ সুপার হাবিবুর রহমান, নাট্যকলায় ড. রতন সিদ্দিকীসহ ২০ বিশিষ্ট ব্যক্তিকে মাদার তেরেসা পদক প্রদান করা হয়। প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেন, স্বাধীনতা যুদ্ধের অবিস্মরণীয় অবদানের জন্য মাদার তেরেসাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারতাম। প্রতিবেশী দেশ ভারত তাদের দেশের সর্বোচ্চ পুরস্কার পদশ্রীতে ভূষিত করেছে তাকে। মাহবুবা চৌধুরী বলেন, মাদার তেরেসা মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন একজন নারী হিসেবে তার জন্য গর্ববোধ করি। তিনি বলেন, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের বস্তি বা কোনো আশ্রয় কেন্দ্রে যেতে হবে না। আমরা যার যার অবস্থানে থেকে মাদার তেরেসার আদর্শ নিয়ে কাজ করতে পারি। একজন ভিনদেশি হয়েও মাদার তেরেসা আমাদের স্বাধীনতাযুদ্ধে যে অসামান্য অবদান রেখেছেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। কে এম বাবর আশরাফুল হক বলেন, স্বাধীনতাযুদ্ধে এক কোটির বেশি লোক ভারতে আশ্রয় নিয়েছে। মাদার তেরেসা আশ্রয় কেন্দ্রে গিয়ে এসব লোকের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার আদর্শে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে