,

ফের ছোটবেলায় ধর্ষণের স্মৃতি উস্কে দিলেন গাগা

news-image

download (15)আশ্চর্য সব পোশাক পরে সর্বদাই খবরে থাকেন তিনি। সঙ্গে উদ্দাম জীবনযাপন তো রয়েইছে। কিন্তু ওই সব বিচিত্র পোশাকের ভিতরে থাকা মানুষটার মন যে কতটা বড়, তা-ই দেখল বিশ্বের সিনে দুনিয়া। লেডি গাগার ক্ষেত্রে একে বলাই যায় একেবারে ‘Out of box’। পপস্টার লেডি গাগা জীবনের প্রথম অস্কারের মনোনয়ন উত্‍‌সর্গ করলেন যৌনহেনস্থার শিকার থেকে ঘুরে দাঁড়ানোদের জন্য।

‘Till It Happens to You’ গানটির জন্য ২০১৬-এ অস্কারে মনোনীত হয়েছেন ২৯ বছর বয়সি গাগা। মার্কিন কলেজ ক্যাম্পাসে ধর্ষণ ও যৌননিগ্রহের উপর তৈরি তথ্যচিত্র ‘দ্য হান্টিং গ্রাউন্ড’-এর বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছেন লেডি গাগা। কয়েক মাস আগেই লেডি গাগা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনিও ছোটবেলায় এক প্রোডিউসারের যৌনলালসার শিকার হয়েছিলেন। গাগা-র সেই স্বীকারোক্তি সাড়া ফেলে দিয়েছিল তামাম দুনিয়ায়। এবার যৌনহেনস্থার প্রতিবাদে অস্কারের মঞ্চকেই বেছে নিলেন গাগা।

লেডি গাগা সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠিতে লিখেছেন, ‘এই মনোনয়ন তামাম বিশ্বের সব ধর্ষিত ও তাঁদের পরিবারের প্রতিবাদের কণ্ঠ। ধন্যবাদ অ্যাকাডেমি যৌননিগৃতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার জন্য। সব যৌননিগৃতদের হয়ে আমাদের এই প্রতিবাদকে সম্মান জানানোর জন্য অশেষ ধন্যবাদ।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে