,

রণবীর-ক্যাটের ভাঙনের মূলে সালমান!

news-image

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের টান টান সুতোটা শেষমেশ দুই ভাগ হয়েই গেলো! বলিউডের সবচেয়ে আলোচিত কপোত-কপোতির অভিন্ন পথ হঠাৎ করে মাঝপথে বাঁক নিলো পরস্পর বিপরীত দিকে। আর এই সব কিছুর মূলে আছেন বি-টাউন ব্যাচেলর সালমান খান! সূত্র- বলিউড লাইফ।

নানান দুশ্চিন্তা আর মতের অমিলের কারণে সম্পর্ক আর টিকিয়ে রাখতে পারলেন না রণবীর-ক্যাটরিনা। গতকাল শুক্রবার ছয় বছরের মধুর সম্পর্কের ইতি টেনেছেন দু’জনে। খবরটা চাউর হতেই গুজব ভেবে সবাই ছুট লাগান রণবীরের দরবারে। আর রণবীর আশার কফিনে শেষ পেরেক ঢুঁকে জানান, ‘হ্যাঁ, সব চুকিয়ে-বুকিয়ে দিলাম!’

বিয়ে করতে যাওয়া এই যুগলের ছাড়াছাড়িতে বলিউড যখন কাঁদছে তখন বলিউড লাইফ দিলো নতুন খবর। জানালো, এই সব কিছু নাটেরগুরু মূলত ‘বজরাঙ্গি ভাইজান’। তার কারণেই আর রণবীর-ক্যাট ‘কেউ কারো নয়’।

রণবীরের সাথে সম্পর্কের পাট এসপার-ওসপার করে ক্যাট সলাপরামর্শ করেন সালমানের সাথে, তাও টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে।

সূত্র আরও বলছে, অনুরাগ বসুর ‘জাগা জাসুস’ মুভিতে কাজ করার কথা রণবীর-ক্যাটের। কিন্তু সালমানের মদদে এই ছবিতেও নাকি রণবীরের সাথে অভিনয়ে অস্বীকৃতি জানিয়েছেন ক্যাট।

৮ জানুয়ারি স্পটবয় ডটকম জানায়, সুলতান মুভিতে অভিনয়ের ব্যাপারে খানিকটা মরিয়া ক্যাট। আর তাই সম্প্রতি মুভিটির শুটিং স্পটে গিয়ে উপস্থিত হচ্ছেন তিনি। এমনকি, মুভিটিতে কাজের সুযোগ পেতে তিনি বার কয়েক যশরাজ ফিল্ম স্টুডিও’তে গিয়েও হানা দিয়েছেন। এখানেই শেষ নয়, ছবিটির অংশ হতে সালমানকে নাকি তার হয়ে পরিচালকের সঙ্গে কথা বলার জন্য অনুরোধও করেছেন!

এটাকে পুরনো প্রেমে মজে যাওয়া হিসেবে না দেখে রণবীরের উপর ক্যাটের ‘প্রতিশোধ’ হিসেবে দেখে মিডিয়া। ডিএনএ জানায়, কিছুদিন আগে তামাশা মুভিতে সাবেক প্রেমিকা দীপিকা পাডুকোনের সাথে স্ক্রিন শেয়ার করেন রণবীর। আর সেজন্যই সালমানের সাথে কাজ করতে অতি আগ্রহী হয়ে উঠেছেন ক্যাট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে