,

শাবানার মৃত্যুর গুজব

innnবিনোদন প্রতিবেদক : সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল প্রচার হয়েছিল নন্দিত চিত্রনায়িকা শাবানা মারা গেছেন। এ খবরে দেশ ও বিদেশের শাবানার ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকে যুগান্তর অফিসে ফোন করে খবরের সত্যতা যাচাই করেন। এরপর যুগান্তরের পক্ষ থেকে আমেরিকায় অবস্থানকারী শাবানার সঙ্গে যোগাযোগ করা হলে তার স্বামী ওয়াহিদ সাদেক জানান, বিষয়টি সম্পূর্ণ গুজব। শাবানা সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনো সমস্যাই হয়নি। তবে এ খবরে শাবানা বেশ বিব্রত ও বিরক্ত হয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী। ওয়াহিদ সাদেক আরও জানান, ‘দিনভর আমার কাছেও এ ধরনের অনেক ফোন এসেছে। আমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছি। কে বা কারা কোন উদ্দেশ্যে এমন খবর প্রচার করল সেটা বুঝতে পারছি না। তবে আমাদের কোনো সমস্যা হলে অবশ্যই মিডিয়াকে জানাব।’ উল্লেখ্য, গত এক যুগেরও বেশি সময় ধরে আমেরিকায় সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন শাবানা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে