বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবানার মৃত্যুর গুজব

news-image

সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল প্রচার হয়েছিল নন্দিত চিত্রনায়িকা শাবানা মারা গেছেন। এ খবরে দেশ ও বিদেশের শাবানার ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকে যুগান্তর অফিসে ফোন করে খবরের সত্যতা যাচাই করেন। এরপর যুগান্তরের পক্ষ থেকে আমেরিকায় অবস্থানকারী শাবানার সঙ্গে যোগাযোগ করা হলে তার স্বামী ওয়াহিদ সাদেক জানান, বিষয়টি সম্পূর্ণ গুজব। শাবানা সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনো সমস্যাই হয়নি। তবে এ খবরে শাবানা বেশ বিব্রত ও বিরক্ত হয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী। ওয়াহিদ সাদেক আরও জানান, ‘দিনভর আমার কাছেও এ ধরনের অনেক ফোন এসেছে। আমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছি। কে বা কারা কোন উদ্দেশ্যে এমন খবর প্রচার করল সেটা বুঝতে পারছি না। তবে আমাদের কোনো সমস্যা হলে অবশ্যই মিডিয়াকে জানাব।’ উল্লেখ্য, গত এক যুগেরও বেশি সময় ধরে আমেরিকায় সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন শাবানা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে