,

অলৌকিক ক্ষমতা পেয়ে গেছেন ববি

Eamin-Haque-Bobby-6বিনোদন প্রতিবেদক : এক দুর্ঘটনায় অলৌকিক ক্ষমতা পেয়ে গেছেন ববি। এই দিয়ে তিনি কী করবেন কে জানে! মানুষের কল্যাণে ব্যবহার করবেন, নাকি অপরাধীদের ইশারায় দেশবিরোধী কাজে লিপ্ত হবেন? এমন এক গল্প নিয়ে ববির পরের ছবি বিজলী। ছবিতে নাম–ভূমিকায় অভিনয় করছেন তিনি।
রোমান্টিক ও অ্যাকশন নায়িকা থেকে একজন ‘সুপারওম্যান’-এর চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘আমাদের এখানে এ ধরনের ছবি হয়নি। ছবিটি নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে। ভালোভাবে নির্মাণ শেষ করে তাঁদের সামনে উপস্থাপন করতে পারলেই হয়।’
বিজলী ছবির প্রস্তুতি নিয়ে জানতে চাইলে ববি বলেন, ‘ছোটবেলা থেকেই বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্র আমার প্রিয়। হলিউড-বলিউডের সায়েন্স ফিকশন ছবিগুলো নিয়মিত দেখি। ফলে মানসিক প্রস্তুতি নেওয়া আছে।’
বিজলী ছবিটির চিত্রনাট্য লেখা ও পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা ইফতেখার চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের এখানে একই ধরনের ছবি তৈরি হয়ে আসছে। নায়ক-নায়িকার প্রেম, পাঁচ-ছয়টি গান, পারিবারিক সংঘাত, একটু মারপিট—এই নিয়েই ঢাকার চলচ্চিত্র। এখন বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু নির্মাণের সময় এসেছে। আর টিকে থাকতে হলে ওসব একঘেয়ে ছবি থেকে বের হয়ে দর্শকদের ব্যতিক্রমী কিছু উপহার দিতে হবে। ব্যতিক্রম বলেই হলিউডের স্পাইডারম্যান, এক্সম্যান কিংবা বলিউডের কৃষ ছবিগুলো মানুষ পছন্দ করেছে।’ ইফতেখার জানান, বিজলী একটি ব্যয়বহুল ছবি। এর শেষ অংশের দৃশ্যধারণ করা হবে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে।
বিজলী ছবিটি প্রযোজনা করছেন নায়িকা ববি নিজেই। গত মঙ্গলবার দুপুরে পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে মার্চে শুরু হবে ছবিটির শুটিং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে