,

বিধবা চরিত্রে মুনমুন

1-2বিনোদন প্রতিবেদক : আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন এক সময়ের সাড়া জাগানো নায়িকা মুনমুন। আগামী ২২ জানুয়ারি থেকে তিনি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘৫২ থেকে ৭১’ ছবির শুটিংয়ে অংশ নেবেন।
এই ছবিতে মুনমুন একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করবেন। দীর্ঘ বিরতির পর গত বছর অনুদানের চলচ্চিত্র ‘কাসার থালায় রুপালি চাঁদ’ ছবির মাধ্যমে আবার চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন মুনমুন। ছবিটি পরিচালনা করেন অভিনেতা ড্যানি সিডাক।
নিজের নতুন ছবি সম্পর্কে নায়িকা মুনমুন বলেন, “চলচ্চিত্রকে ভালোবেসে এখানে কাজ করতে এসেছিলাম। অভিনয় করাটা আসলে নেশা। অনেকদিন ধরেই চলচ্চিত্রে কাজ করছি না, কারণ ভালো কাজের সাথে থাকতে চাই। দেলোয়ার জাহান ঝন্টু স্যার আমাকে ‘৫২ থেকে ৭১’ ছবিতে কাজ করতে বলার সাথে সাথেই রাজি হয়ে গেলাম। অনেকদিন ধরেই এ ধরনের ছবির জন্য অপেক্ষা করছিলাম। তা ছাড়া ওনার মতো একজন বড় পরিচালকের সাথে কাজ করার একটা বাড়তি আনন্দ আছে। এই ছবিতে আমি বিধবা এক নারীর চরিত্রে অভিনয় করব। ছবির শুটিং শুরু হবে ১৬ জানুয়ারি থেকে কিন্তু আমার কাজ শুরু হবে ২২ জানুয়ারি থেকে।”
এর আগে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে মুনমুন বলেন, “আমি যখন চলচ্চিত্রে নতুন কাজ করা শুরু করেছিলাম তখন ঝন্টু স্যারের পরিচালনায় ‘বিষে ভরা নাগিন’ ছবিতে অভিনয় করেছিলাম। স্যার এত সুন্দর করে চরিত্রটা বুঝিয়ে দেন যে অভিনয়টা একদম সহজ হয়ে যায়। তখন আর মনে হয় না অভিনয় করছি। এত বছর পর আবার তাঁর ছবিতে কাজ করার ডাক পেয়ে অনেক ভালো লাগছে।”
১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি রচিত হয়েছে। আর স্বাধীনতার স্তম্ভ তৈরি করে দেওয়ার এসব ঘটনাকে উপজীব্য করেই ‘৫২ থেকে ৭১’ ছবির গল্প রচনা করা হয়েছে। ছবিটিতে দুই বন্ধুর গল্প দেখানো হবে। এই দুই বন্ধুর একজন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন আরেক বন্ধু রাজাকার হিসেবে পাকিস্তানিদের সহায়তা করেন। এনটিভি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ