,

বিয়ের জন্য প্রস্তুত প্রসূন

prosun-azadবিনোদন প্রতিবেদক : বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ‘লাক্স তারকা’খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদ। বর তাঁর পূর্বপরিচিত। নাম মোহাইমিন সান। ছবি নির্মাণের জন্য বর্তমানে দুজনেই অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখান থেকেই মুঠোফোনে কথা বলেন প্রসূন। তিনি বলেছেন, ‘আমরা দুজন বিয়ের জন্য প্রস্তুত। দুই পরিবারের মুরব্বিদের সম্মতি পেলেই বিয়ের কাজটি সেরে ফেলব।’

প্রসূন আজাদ বলেন, ‘আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। চাইলে এখনই বিয়ে করে ফেলতে পারি। কিন্তু এই শুভক্ষণে পরিবারের সবাইকে পাশে চাই। আমাদের কাছে সবার হাসিমুখটাও জরুরি।’ তিনি বলেন, ‘এদিকে অস্ট্রেলিয়াতে আমার ভালোবাসার মানুষটা পুরকৌশল বিষয়ে পড়াশোনা শুরু করেছে। পাশাপাশি আমি যে সিনেমা বানাতে যাচ্ছি, তার ব্যাপারেও মানসিকভাবে সাহস দিচ্ছে। যেকোনো সমস্যায় তাঁকে সব সময় পাশে পাচ্ছি। নিজেরাও নিজেদের গোছাচ্ছি। এর মধ্যে পরিবারের সম্মতি পেলে বিয়ের কাজটিও হয়ে যেতে পারে।’

কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে ‘মৃত্যুপুরী’ নামের আরেকটি ছবির কাজ করেছেন প্রসূন। এ ছবিতে কাজ করতে গিয়ে কঠিন অভিজ্ঞতা হয়েছে তাঁর।
ছবিটি প্রসঙ্গে প্রসূনের বক্তব্য ছিল, ‘এ ছবিতে আমার চরিত্র নৈশ ক্লাবের একজন নৃত্যশিল্পীর। কাজটি করার আগে চরিত্রটির কথা শুনেই রাজি হয়েছিলাম। ভেবেছিলাম নতুন অভিজ্ঞতা হবে, মজার হবে কাজটি। কিন্তু কাজটি করতে গিয়ে এত সমস্যায় পড়ব, বুঝিনি। সিডনির একটি সত্যিকারের নৈশ ক্লাবেই শুটিং হয়েছিল। ক্লাবের সাপ্তাহিক ছুটির দিনে কাজটি করা হয়। ওই ক্লাবে যাঁরা নিয়মিত নাচ করেন, তাঁরা আমার সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছিলেন। তাঁরা পেশাদার নৃত্যশিল্পী। তাই তাঁদের সঙ্গে নাচতে খুব সমস্যা হয়েছিল।’ অভিনেত্রী প্রসূন আজাদ যে ছবিটি বানাতে যাচ্ছেন সেটির নাম ‘কুহেলিকা’। ছবিটির চিত্রনাট্যকার আহাদুর রহমান। প্র.আ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে