শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া নেমেই বিক্ষোভে ফেটে পড়লেন চীনা স্বজনেরা

মালয়েশিয়ার নিখোঁজ বিমানে থাকা চীনা যাত্রীদের স্বজনেরা আজ রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই বিক্ষোভে ফেটে পড়েছেন। ওই বিমানের ১৫৩ চীনা যাত্রীদের স্বজনদের একাংশ আজ বেইজিং থেকে মালয়েশিয়া যান।



বিবিসি অনলাইনের খবরে বলা হয়, বিমানবন্দরে নেমেই ‘আমাদের সত্য জানাও’ বলে স্লোগান দেন এই স্বজনেরা। পরে কুয়ালামপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তাঁরা। সংবাদ সম্মেলনের ব্যানারে চীনা ভাষায় লেখা ছিল ‘আমরা সত্য, প্রমাণ, সম্মান চাই’। আর ইংরেজিতে লেখা ছিল ‘খুনিদের হস্তান্তর কর, আমাদের স্বজনদের ফিরিয়ে দাও’। নিখোঁজ বিমানটির সম্পর্কে মালয়েশিয়া সরকার এ পর্যন্ত যেসব তথ্য দিয়েছে তা বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন স্বজনেরা। তাঁরা বিমানটি নিখোঁজের জন্য মালয়েশীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন।



সংবাদ সম্মেলনে চীনের যাত্রীদের স্বজনদের পক্ষ থেকে তাঁদের প্রতিনিধি জিয়াং হুই বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক প্রাথমিক বিবৃতিতে বলেছিলেন বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এর কোনো যাত্রীই বেঁচে নেই। জিয়াং হুই দাবি করেন, কোনো ধরনের সরাসরি তথ্যপ্রমাণ ছাড়াই দায়িত্বহীনভাবে এ বিবৃতি দেওয়া হয়েছে। এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। এ ছাড়া স্বজনদের ওই দলটি মালয়েশিয়ার বিমান কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীসহ সরকারী কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের দাবি জানিয়েছেন।

২৩৯ জন আরোহী নিয়ে এমএইচ৩৭০ ফ্লাইটটি ৮ মার্চ নিখোঁজ হয়। এতে চীনের ১৫৩ জন যাত্রী ছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা