,

সরাইলে নৌকাডুবিতে নিহতের স্ত্রীকে চেক প্রদান

unoসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলের পানিশ্বরে নৌকাডুবিতে নিহত মুসলিম মিয়ার বিধবা স্ত্রীর হাতে সরকারি অনুদানের ৩০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা। গতকাল বুধবার সকালে তার দফতরে এ চেক প্রদান করা হয়। ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর পানিশ্বর থেকে আশুগঞ্জ যাওয়ার সময় অতিরিক্ত যাত্রী বহনের কারনে সকাল ৭টায় পানিশ্বর শোলাবাড়ি গ্রামের নিকট মেঘনা নদীতে নৌকাটি ডুবে যায়। সকল যাত্রী সাতরিয়ে কূলে আসলেও দিনমজুর মুসলিম মিয়া নিখোঁজ হয়ে যায়। দিনভর খোঁজাখুজির পর বিকাল ৪টায় ঢাকার ডুবুরিরা পানির নিচ থেকে মুসলিম মিয়ার মৃতদেহ উদ্ধার করেন। একটি দূর্ঘটনা সারাজীবনের জন্য শিল্পি বেগম (২৫) কে করে দেয় বিধবা আর তাদের একমাত্র কন্যা শিশু চাবা (১৮ মাস) কে এতিম করে দেয়। গতকাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত ২০ হাজার টাকার ও সরাইল উপজেলা প্রশাসনের ফান্ড থেকে ১০ হাজার টাকার দুটি চেক বিধবা শিল্পি বেগমের হাতে তুলে দেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার ও সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে