,

ভালোবাসা দিবসে রিয়াজ-সুজানার ‘এক্সচেঞ্জ’

photo-1452601037বিনোদন প্রতিবেদক : মাহিন ও রাইসা সুখী দম্পতি। মাহিন পেশায় ব্যবসায়ী। তাঁদের সংসারে সবকিছু ঠিকঠাক আছে। শুধু মাহিনের ব্যস্ততা মেনে নিতে পারেন না রাইসা। তবে এটা নিয়ে তাঁদের মাঝে কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি। এটা সত্যি কোনো ঘটনা নয়। জুনায়েদ বিন জিয়া পরিচালিত ‘এক্সচেঞ্জ’ নাটকের গল্পের দুই প্রধান চরিত্র মাহিন ও রাইসার চরিত্রে অভিনয় করছেন দেশের জনপ্রিয় দুই তারকা রিয়াজ ও সুজানা।

সোমবার উত্তরার ৭ নম্বর সেক্টরে আনন্দবাড়ি শুটিং হাউসে দুপুরে পৌঁছে দেখা গেল রিয়াজ ও সুজানা নাটকটির শুটিং করছেন। রিয়াজ সুজানাকে বলছেন, ‘রাইসা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই।’

কী সেই সারপ্রাইজ? সুজানা, এটা প্রশ্ন করার আগেই পরিচালক কাট বললেন। এরপর রিয়াজ-সুজানাকে পরবর্তী সংলাপ ও দৃশ্যের ধরন বুঝিয়ে দিয়ে আবারও শটে চলে গেলেন তিনি। প্রথম শটেই দৃশ্য ওকে হয়ে যায়। শুটিং দেখেই বোঝা যাচ্ছে নাটকের চরিত্রে ভালোভাবে ডুবে গিয়েছিলেন রিয়াজ-সুজানা দুজনই।

এদিকে আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘এক্সচেঞ্জ’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নাটকের পরিচালক জুনায়েদ বিন জিয়া। তিনি বলেন, ‘আগে নিয়মিত একক ও ধারাবাহিক নাটক নির্মাণ করতাম। এখন বিশেষ দিবসের নাটক ছাড়া তেমন নাটক বানানো হয় না আমার। এই নাটকের গল্পে অনেক বৈচিত্র্য আছে। নাটকের মূল পটভূমি হলো নবদম্পতির ভালোবাসাকে ঘিরে। আশা করছি, ভালোবাসা দিবসে নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে