শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরে সিসি বিরোধী বিক্ষোভেনারী সাংবাদিকসহ নিহত ৫

মিসরের সদ্য পদত্যাগ করা সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল সিসির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় কায়রোসহ বেশ কয়েকটি শহরে শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারী সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছে। মায়াদা আশ্রাফ নামের ২৩ বছর বয়সী ঐ নারী সাংবাদিক মিসরের বেসরকারি দৈনিক পত্রিকা 'আল দস্তুর'-এ কাজ করতেন। কায়রোর শহরতলি আইন শামস এলাকায় সংঘর্ষের মধ্যে খবর সংগ্রহ করতে গেলে তার মাথায় গুলি লাগায় তিনি মারা যান। ঐ সংঘর্ষে আরো তিনজন মারা গেছে।

সিসির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় জুমার নামাজের পর কায়রো আলেকজান্দ্রিয়া, দামিয়েত্তা, আইন শামস ও মাতারেয়ায় বিক্ষোভ করে মুরসি সমর্থকরা। অন্যদিকে সিসিকে অভিনন্দন জানিয়ে সমর্থকরা আলেকজান্দ্রিয়ায় মিছিল করে। কায়রো স্কোয়ারে আবদেল ফাত্তাহ আল সিসির ছবিসম্বলিত ব্যানার ও মিসরের পতাকা নিয়ে মিছিল করেছে সমর্থকরা। সিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার মধ্যদিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। মিসরের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, কায়রোতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। বিক্ষোভকারীদের একটি বড় অংশই ছিল ক্ষমতচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক। কায়রো ছাড়াও আলেকজান্দ্রিয়া, দামিয়েত্তাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা