,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় লালবাগে বিক্ষোভ

news-image

Lalbag20160112090051ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকার লালবাগ এলাকায় বিক্ষোভ করছে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা।মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে লালবাগ এলাকায় অবস্থিত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। প্রয়াত মুফতী আমিনীর অনুসারী তথা ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা মাদ্রাসা ছাত্রের হত্যাকারীর বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে। এর আগে লালবাগের হযরত শহীদ শাহ (র. আ.) মাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় সরকারকে শুক্রবার পর্যন্ত সময় বেধে দেন বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তারা বলেন, শুক্রবারের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে ওই দিন (শুক্রবার) বাদ জুমা সারাদেশে ইসলামী ঐক্যজোট বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জোবায়ের রহমানসহ অনেকে এ সময় সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে লালবাগ থানা পুলিশ ও ২৬ নং ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিকের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে বলেও জানান তারা।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে