সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্র: শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

th4ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে প্রায় তিন ঘণ্টা ধরে চলছে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ। সোমবার (১১ জানুয়ারি) রাত সোয়া ১০টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জেলা শহর।
মাদ্রাসা ছাত্রদের ইটপাটকেল, ছাত্রলীগ নেতাদের ককটেল হামলা ও পুলিশের রাবার বুলেট ছোঁড়ার শব্দে প্রকম্পিত হয়ে উঠছে শহর। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য, সাংবাদিকসহ অন্তত ৩০ জনেরও বেশি অাহত হয়েছে।
বিকেলে জেলা পরিষদ মার্কেট থেকে মোবাইল ফোন কেনা নিয়ে তর্কের জের ধরে মাদ্রাসা শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।  পরে ছাত্রলীগ কর্মীরা মাদ্রাসার শিক্ষার্থীদের ধাওয়া করলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। এসময় মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটতে থাকে।
সংঘর্ষ চলাকালে শহরের টিএ রোড, কান্দিপাড়া মাদ্রাসা রোডের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। অাতঙ্কে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় মাদ্রাসা রোডের অন্তত ৮-১০টি বন্ধ থাকা দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কান্দিপাড়া এলাকার একদিকে অবস্থান নিয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীরা অপরদিকে দূরে অবস্থান নিয়ে রাস্তার কয়েক জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। অন্যদিকে, মাঝামাঝি সড়কে অবস্থান নিয়ে আছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা