,

পরীমণি হাসপাতালে!

1374326_618005111585208_540484896_nবিনোদন প্রতিবেদক : সময়ের আলোচিত নায়িকা পরীমণি হাসপাতালে, খবরটি শুনে তার ভক্ত-অনুরাগীরা কিছুটা বিচলিত হতে পারেন। তবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি, বর্তমানে তার নতুন ছবির শুটিংয়ের জন্য হাসপাতালে রয়েছেন তিনি।

ওয়াকিল আহম্মেদ পরিচালিত ‘কত স্বপ্ন কত আশা’ সিনেমার শুটিং আশুলিয়া হাসপাতালে তিন দিন ধরে চলছে বলে জানা গিয়েছে।

এ সিনেমা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘গত ৬ জানুয়ারি থেকে আশুলিয়া হাসপাতালে এ সিনেমার শুটিং করছি। এখানে হাসপাতালের কিছু দৃশ্যের শুটিং করা হচ্ছে। এর পরে দেশের বিভিন্ন লোকেশনে এর একটানা শুটিং করা হবে।’

কত স্বপ্ন কত আশা সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া আরও অভিনয় করছেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। গত ৩ জানুয়ারি থেকে গাজীপুরের জিন্দা পার্কে এ সিনেমার শুটিং শুরু করা হয়।

এদিকে এ ছবিটি ছাড়াও ধুমকেতু, আমার প্রেম আমার প্রিয়া, নদীর বুকে চাঁদ, আপন মানুষ, বুকের মাঝে প্রেমের আগুনসহ বেশকিছু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ