বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়া আহসান আবারও কলকাতায়

joyaবিনোদন প্রতিবেদক : সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ পর কলকাতার আরেকটি মুভিতে দেখা যাবে জয়া আহসানকে। ‘খাঁচা’ নামের এই মুভিতেও দেশভাগের কাহিনী তুলে আনা হয়েছে।

বাংলাদেশের নন্দিত লেখক হাসান আজিজুল হকের লেখা গল্প অবলম্বনে এই মুভি তৈরি হবে। এটি পরিচালনা করবেন আকরাম খান। এতে একটা হিন্দু পরিবারকে দেখা যাবে, যারা বার বার চেষ্টা করেও সীমান্ত অতিক্রম করবে ব্যর্থ হয়। এই পরিবারের মেয়ে সৃজনীর চরিত্রে অভিনয় করবেন জয়া।

সৃজিতের রাজকাহিনী এক বর্ণনাধর্মী মুভি। কিন্তু আকরামের খাঁচা মূলত মনস্তাত্ত্বিক মুভি যেখানে ভালোভাবে বেঁচে থাকার জন্য পরিবারটির প্রতিটি সদস্য মরিয়া।

এ ব্যাপারে জয়ার বক্তব্য, খাঁচা’তে সৃজনীর জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে আনা হয়েছে। রাজকাহিনীতে যে বিষয়গুলো উঠে আসেনি সে সবই উঠে এসেছে খাঁচা’তে।

খাঁচা ছাড়াও ‘পুত্র’ নামের আরেকটি কলকাতার মুভিতে দেখা যাবে জয়াকে, যেখানে তিনি প্রতিবন্ধী এক শিশুর শিক্ষিকার ভূমিকায় অভিনয় করবেন।

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪