সানি চূড়ান্ত প্রফেশনাল

বিনোদন ডেস্ক : বলিউডে বেশ কয়েক বছর পার করেও সানি লিওন যখন প্রান্তিক, তখন তাকে দরাজ সার্টিফিকেট দিলেন অভিনেতা রজনিশ।

sunny-leone-1.jpeg-23‘জিসম ২’ ও ‘এক পহেলি লীলা’ ছবিতে সানির সঙ্গে কাজ করেছেন রজনিশ৷ তাদের জুটিতে আসছে আগামী ছবি ‘বেইমান লাভ’৷

সানি সম্পর্কে রজনিশ জানিয়েছেন, অভিনেত্রী হিসেবে সানি চূড়ান্ত ‘প্রফেশনাল’৷ ‘সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুন৷ এত বিখ্যাত হওয়া সত্ত্বেও ওর মধ্যে সেলেবসুলভ কোনো ব্যাপার নেই৷ সেটে যখন আসে, তখন পুরোপুরি কাজের মধ্যেই থাকতে চায় জানিয়েছেন রজনিশ৷

পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে এলেও এখনো বলিপাড়া তাকে পর্ন নায়িকার বেশি কিছু ভাবতে নারাজ৷ একের পর এক ছবিতে তাকে সেরকম চরিত্রেই ব্যবহার করা হয়৷ যদিও সানি একাধিকবার নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, কিন্তু চেষ্টা সফল হয়নি৷ সানিকে যে বলিউড এখনো তেমন করে গ্রহণ করেনি, বলিউডের একাধিক তারকার ব্যবহারে তা প্রমাণিত৷ এমনকি ফ্লপের ঠ্যালায় তিনি পুরনো পেশায় ফিরে যাবেন কিনা, সে জল্পনাও চলছিল৷

রজনিশের এই মন্তব্য অন্তত জানিয়ে দিল, কাজের ক্ষেত্রে সানি কতটা সিরিয়াস৷ বলিপাড়া তাকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে অভিনেত্রী হিসেবে যে তিনি হতাশ করবেন না, এ মন্তব্য তারই ইঙ্গিত দিল৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত