,

দেশে ফিরেই ইউনাইটেড হাসপাতালে দিতি

বিনোদন প্রতিবেদক : দেশে ফিরেছেন দিতি। মস্তিস্কে ক্যান্‌সার আক্রান্ত হয়ে দ্বিতীয় দফায় ভারতে চিকিৎসাব্যর্থ হয়ে শুক্রবার বিকেল ৪টায় ভারতের চেন্নাই থেকে কন্যা লামিয়া ও পুত্র শাফায়াতসহ ঢাকায় পৌঁছান মরনাপন্ন এ নায়িকা। জানা যায়, দেশে ফেরার পরপরই তাকে ভর্তি করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

2015_09_20_01_10_16_0CXpv7BkDQ0mdr90EAvaR7FGtZKZf5_originalএর আগে দ্বিতীয় দফায় ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মস্তিস্কে ক্যান্সার আক্রান্ত হয়ে সেখানেই দিতির চিকিৎসা চলছিলো গত ২৫ জুলাই থেকে। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের নভেম্বরে এ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন দিতি। কিন্তু এ দফায় আর কোন সুখবর জোটেনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকার ভাগ্যে। কেমোথেরাপির ফলে উৎপন্ন তেজস্ক্রিয়তার পার্শ্বপ্রতিক্রিয়ায় দূরারোগ্য পারকিনশনস রোগে আক্রান্ত হন তিনি। বর্তমানে এ রোগের দ্বিতীয় পর্যায়ে আছেন দিতি। যা চিকিৎসার অতীত। ফলে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হলো তাকে।

সম্প্রতি দিতি কন্যা লামিয়া এক আবেগভরাক্রান্ত ফেসবুক বার্তায় এ তথ্য জানান। সবার কাছে প্রার্থনা কামনা করেন দিতি কন্যা। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বাংলামেইলকে জানিয়েছিলেন, খুব শিগগিরই দিতিকে দেশে ফিরিয়ে আনা হবে। তারই বাস্তবায়ন ঘটলো শুক্রবার বিকেলে। মরণাপন্ন এ নায়িকার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে