,

শাকিবের সঙ্গে আমার রসায়নটা ভালো : অপু বিশ্বাস

Apu Biswas Bangladeshi Actress Latest Picture 1বিনোদন প্রতিবেদক : থাইল্যান্ডে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবির শুটিং শেষে দেশে ফিরে শাকিব খান ও অপু বিশ্বাস ‘পাঙ্কুজামাই’ ছবির কাজ শুরু করেছেন। নিজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।

থাইল্যান্ডে কত দিনের জন্য শুটিংয়ে গিয়েছিলেন?
আমরা ওখানে ৫ দিন শুটিং করেছি। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবির চারটি সংলাপের দৃশ্য, একটি মারপিটের আর ২টি গানের দৃশ্য করেছি। তবে গানগুলো এমন সব লোকেশনে করেছি, ওই সব লোকেশনে এর আগে বাংলাদেশের কোনো ছবির কাজই হয়নি। গানের দৃশ্যগুলো করতে গিয়ে অভিজ্ঞতা বেশি হয়েছে। গানের কোরিওগ্রাফি করেছেন ভারতের শংকরাইয়া।

অপু বিশ্বাসশংকরাইয়ার সঙ্গে কাজ করে কেমন লাগল?
তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছুই শিখেছি। তাঁর কাছ থেকে নাচের নতুন নতুন ধারণা পেয়েছি। তাঁদের কাজের প্রতি দায়বদ্ধতা, আন্তরিকতা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।

থাইল্যান্ড থেকে শুটিং শেষে সবার সঙ্গে না ফিরে থেকে গিয়েছিলেন কেন?
ভারত থেকে আমার পরিবারের সদস্যরা এসেছিলেন। তাঁদের সঙ্গে ঘুরেছি। এ ছাড়া আমি শপিং করতে পছন্দ করি। বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র সংগ্রহ করা আমার শখ। ডিসেম্বরে থাইল্যান্ডে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস মূল্য ছাড়ে পাওয়া যায়। এই সুযোগে আমরা পরিবারের সদস্যরা মিলে প্রচুর কেনাকাটা করেছি। নতুন ছবির জন্য অনেক ড্রেসও সংগ্রহ করেছি।

ফিরেই নতুন ছবির কাজ শুরু করেছেন …
হ্যাঁ, আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবির কাজ শুরু হয়েছে। ফাঁকে ‘রাজনীতি’ ছবির কাজও হবে। এ ছাড়া ‘লাভ ২০১৬’ ছবির শুটিংও শুরু হবে। এ ছবির কাজ হয়তো দেশের বাইরে হবে। তারই প্রস্তুতি চলছে।

আপনার অধিকাংশ ছবির নায়ক শাকিব খান। অন্য নায়কের সঙ্গে কাজ করতে কি কোনো ভয় কাজ করে?
না, ভয় পাব কেন? সামনে দুটি নতুন ছবির কথাবার্তা চলছে। সেখানে সেই চমকও থাকতে পারে। তবে শাকিব খানের সঙ্গে আমার অভিনয়ের রসায়নটা ভালো। কিন্তু এখন হঠাৎ করে অন্য কোনো নায়কের সঙ্গে কাজ করতে বোঝাপড়াটা তৈরি হতে সময় লাগবে। এই সময় দিয়ে এখন আর কাজ করতে চাই না। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে