,

আল্লাহই এখন শেষ ভরসা, ঢাকায় ফিরছেন দিতি

0369_97604বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী পারভীন সুলতানা দিতির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার শরীরের উন্নতির হওয়ার আর কোন আশা দেখছেন না চিকিৎসকরা। সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে। আল্লাহ চাইলে দিতি বেঁচে থাকতে পারেন। এছাড়া আর কোন ভরসা নেই।

দিতির মেয়ে লামিয়ার বরাত দিয়ে পরিচালক শিল্পী সমিতির মহাসচিব পরিচালক মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন, মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত অভিনয়শিল্পী পারভীন সুলতানা দিতি শিগগিরই দেশে ফিরে আসছেন। বর্তমানে তিনি চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে চিকিৎসাধীন আছেন। তারা শিগগিরই ঢাকায় ফিরে আসবেন।

তার সঙ্গে রয়েছেন মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়েত চৌধুরী। তবে দিতি এখনো শঙ্কামুক্ত নন বরং তার শরীরের অবস্থার আরো অবনতি ঘটেছে । তার মাথার চুলও পড়তে শুরু হয়েছে।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘লামিয়ার সঙ্গে মঙ্গলবার রাতে ও আজ বুধবার সকালে ভাইবারে আমার কথা হয়েছে। দিতি ভালো নেই। তার শরীরের উন্নতির হওয়ার আর কোন আশা দেখছেন না চিকিৎসকরা। সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে।

আল্লাহ্ চাইলে দিতি বেঁচে থাকতে পারেন। এছাড়া আর কোন ভরসা নেই। লামিয়া আমাকে আরও বলেছেন, তারা শিগগিরই ঢাকায় ফিরে আসবেন। সেই প্রস্তুতি এখন নিচ্ছেন তারা।’

এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে দিতিকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত বছরের ২৯ জুলাই চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং সেটি সফল হয়। গত ২০ সেপ্টেম্বর ঢাকায় ফিরলেও মাস না গড়াতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ