,

বিয়ে নিয়ে যা বললেন প্রীতি জিনতা

10tweet1বিনোদন ডেস্ক : আপাতত অভিনয় দিয়ে নয়, প্রেম আর বিয়ে বিষয়ক খবর দিয়েই নিজেকে আলোচনায় রেখেছেন বলিউডের এক সময়কার ব্যস্ত নায়িকা প্রীতি জিনতা। গতবছর বেশ ঘটা করেই বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল তার। কিন্তু সেটি আর বেশি দূর গড়ায়নি। বাতাসে ভেসে বেড়াচ্ছিল, ২০১৫-তেই বিয়ের কাজটি সেরে ফেলতে চাইছেন এ তারকা। বছর শেষ হয়ে নতুন বছরে পা রাখলেও বিয়ে করা হয়নি প্রীতি জিনতার। তার বিয়ে করার বিষয়টি গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। আর নতুন বছরে এসে ‘এখনই বিয়ে নয়’ বলে সাফ সাফ জানিয়ে দিলেন! গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ব্যক্তিজীবনে এখনই ঢুকে পড়ছি না। আপাতত ক্যারিয়ার নিয়েই থাকতে চাইছি। মনোযোগ এদিকে আরও বাড়াতে চাচ্ছি।’ তবে কী নতুন করে সিনেমাতে আবার ব্যস্ত হতে চাইছেন এ অভিনেত্রী? প্রশ্নটি অনেকের মনেই উঁকি দিচ্ছে এখন।

শোনা যাচ্ছে, শিগগিরই নিজের প্রযোজনার একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এজন্যই এখন তিনি আমেরিকার শিকাগো শহরে অবস্থান করছেন। সেখানে নিজের নতুন সিনেমার চিত্রনাট্য বাছাইয়ের কাজও করছেন বলে জানা গেছে। হয়তো বছরটিতে সেদিকেই মনোযোগ থাকবে প্রীতি জিনতার। ফলে ২০১৬ সালেও এ অভিনেত্রীর কনে সাজা হবে না বলেই ধারণা করছেন সবাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে