,

গানের প্রতি আকর্ষণ বেশি প্রিয়াংকার

news-image

বিনোদন ডেস্ক : খুব একটা গানের সঙ্গে সখ্যতা হয়নি তার। তবে বেশ কিছু গান গেয়ে ইতিমধ্যেই ভক্তদের নজরে এসেছেন তিনি। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার কথা বলছিলাম। জনপ্রিয় শিল্পি পিট বুলের সঙ্গে গাওয়া 'এক্সোটিক' শিরোনামের গানটি এখন পর্যন্ত তার গাওয়া গানগুলোর মধ্যে সেরা। গানটি এ পর্যন্ত ইউটিউবে ৭ কোটি বার দেখা হয়েছে।
খুব বেশি গান করা না হলেও গানের প্রতি খুব আকর্ষণ রয়েছে তার। হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রিয়াংকা। সম্প্রতি আমেরিকার একটি টিভি শো কোয়ান্টিকায় এবং বাজিরাও মাস্তানি সিনেমা করে আলোচনায় চলে এসেছেন বলিউডের এ অভিনেত্রী। শিল্পি হিসেবে তার যে আরো একটি পরিচয় আছে সেটা হয়তো ভুলেই যেতে বসেছেন প্রিয়াংকা।

প্রিয়াংকা বলেন, গানের প্রতি আমার ব্যাপক আকর্ষণ আছে। তবে ইদানিং আমি গানে খুব একটা সময় দিতে পারছি না। গান গাওয়াটা আমি খুব মিস করছি। আমি এখন টিভি শো এবং সিনেমা নিয়ে ব্যস্ত আছি। ভবিষ্যতে সময় পেলে অবশ্যই গান করবো।
তবে আরো একটি বছরের জন্য সম্ভবত কোয়ান্টিকার সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন প্রিয়াংকা। যদি সেটাই হয় তাহলে হয়তো আরো এক বছর সেভাবে বলিউডে দেখা যাবে না এ 'দেশী গার্লকে'।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে