,

সরাইলে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

news-image

স্টাফ রিপোর্টার (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীমও রয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দটুলা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে জমি থেকে ভ্যানগাড়ী দিয়ে ধান আনার সময় সৈয়দটুলা গ্রামের সাবেক ইউপি সদস্য বাতেন মেম্বারের পক্ষের ভ্যানচালক টিটু মিয়াকে একই গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হকের সমর্থকরা মারধর করেন। এ নিয়ে সন্ধ্যায় স্থানীয় হাফেজটুলা মাঠে শালিস বৈঠক হয়। শালিসে কোনো পক্ষই তাদের দোষ স্বীকার না করায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে এ ঘটনার জের ধরে রোববার সকাল ৮টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীমসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে ১৩৮ রাউন্ড শর্টগানের গুলি ও এক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ