,

ভালো গল্পের নাটক, সিনেমায় কাজ করতে চান পপি

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা পপি। তিনি ১৯৯৭ সালে কুলি সিনেমার মধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত বহু সিনেমা দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সমালোচকদেরও প্রসংশা কুড়িয়েছেন এ শিল্পী। এর স্বীকৃতি স্বরুপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এ অভিনেত্রীকে রাইজিংবিডির পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

সে সময় পপি বলেন, ‘সবকিছু মিলিয়ে ২০১৫ সালটা ভালোই গেছে। নতুন বছরে ভালো কিছু করার ইচ্ছে আছে। ভালো গল্পের নাটক, সিনেমায় কাজ করতে চাই। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন কামনা করছি।’

চিত্রনায়িকা পপি অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘দুই বেয়াইয়ের কীর্তি’। ছবিটি ২০১৫ সালের ২৯ মে মুক্তি পায়। এটি নির্মাণ করেন প্রয়াত নির্মাতা আবদুল্লাহ আল মামুন। এ চলচ্চিত্রের দুই বেয়াইয়ের চরিত্রে দেখা যায় আবদুল্লাহ আল মামুন ও এটিএম শামসুজ্জামানকে। এ ছাড়াও আরো অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, ফেরদৌস, মীর সাবি্বর, তুষার খান, চিকিৎসা বিজ্ঞানী আজাদ খান, প্রয়াত সংগীতশিল্পী আজম খান, আর্ক ব্যান্ডের হাসান, প্রমিথিউসের বিপ্লবসহ অনেকে। চলচ্চিত্রটির সংগীতায়োজন করেছেন আলী আকবর রুপু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে