,

অবশেষে স্বামীকে নিয়ে অনুষ্ঠানে শাবনূর

news-image

এবারই প্রথম স্বামী অনীক মাহমুদকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠলেন ঢাকাই ছবির এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে আয়োজিত ‘মান্না উৎসব ২০১৬’ অনুষ্ঠানে এই অভিনেত্রী দর্শকদের সঙ্গে তাঁর স্বামী অনীক মাহমুদের পরিচয় করিয়ে দেন। এরপর মজা করে স্বামীকে নিয়ে দর্শকদের কাছে প্রশ্ন করেন শাবনূর। উপস্থিত দর্শকেরাও তার উত্তর দিয়েছেন।অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন শাবনূর। শুরুতে পরিবারের ঘনিষ্ঠজনেরাও এ ব্যাপারে মুখ খোলেননি। বছরখানেক পর শাবনূরের বিয়ের ব্যাপারটি সামনে আসে। তখন বিভ্রান্তি তৈরি হয় বিয়ের তারিখ নিয়ে। সেসময় শাবনূর বলেছিলেন, তাঁর বিয়ে হয়েছে ৬ ডিসেম্বর। আবার তাঁর স্বামী অনীক বলেছিলেন, ২৮ ডিসেম্বর । শাবনূর সেসময় বলেছিলেন ২০১১ সাল; আর অনীক বলেন, ২০১২ সাল!

পরে, শাবনূর আবারও বলেন, ২০১১ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেছেন তিনি। কিন্তু তাঁর স্বামী অনীক মাহমুদ বলেন, ‘২০১১ সালের ৬ ডিসেম্বর নয়, আমরা বিয়ে করেছি ২০১২ সালের ২৮ ডিসেম্বর। ২০১১ সালের ৬ ডিসেম্বর নূপুরকে (শাবনূরের ডাক নাম) আমার মা আংটি পরিয়েছিলেন। সেদিন শুধু আংটি বদলের কাজটি হয়েছে। ভুলে হয়তো নূপুর ওই তারিখকেই বিয়ের তারিখ বলেছে। আসলে বিষয়টা তা হবে না।’

বিয়ের পর কোনো অনুষ্ঠানেই স্বামীকে সঙ্গে নিয়ে যাননি শাবনূর। তাঁদের একসঙ্গে কোনো ছবিও পাওয়া যায়নি। তখন শাবনূরের সাংসারিক জীবনের জটিলতা নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। বিষয়টি নিয়ে শাবনূরকে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেছিলেন, ‘একটু অপেক্ষা করুন। সব জানতে পারবেন।’

অবশেষে মান্না উৎ​সবেই সেই অপেক্ষার পালা শেষ হলো। ‘মান্না উৎসব ২০১৬’ অনুষ্ঠানের মঞ্চে এসে স্বামী অনীক মাহমুদকে পরিচয় করিয়ে দিয়ে সবাইকে শুভেচ্ছা জানালেন শাবনূর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ