,

আল্লাহর রাস্তায় যেমন চলছে হ্যাপির দিনকাল

news-image

বিনোদন প্রতিবেদক : বদলে গেছেন হ্যাপী। নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়া, মোবাইল ফোন বন্ধ করাসহ হ্যাপীর ফেসবুক প্রোফাইল কোরআন শরীফের ছবি দিয়ে সাজানো হয়েছে আগেই। মাদ্রাসায়ও তিনি বেশ আছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

ঢালিউডের মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি তার চলচ্চিত্র প্রতিভা দিয়ে আলোচনায় না আসতে পারলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেলের সঙ্গে প্রেম, ছাড়াছাড়ি এবং মামলা নিয়ে আলোচনায় উঠে আসেন।

এখন ফেসবুকে নিয়মিত ইসলাম ধর্ম প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন হ্যাপি। নতুন খবর হলো, মাদ্রাসায় তার সময়ও ভালো কাটছে। তিনি এখন নিয়মিত মাদ্রাসার ছাত্রী হয়ে উঠেছেন।

মাদ্রাসা শিক্ষা নেয়া প্রসঙ্গে হ্যাপি ফেসবুকে লিখেছেন, মাদ্রাসা এসে অনেক ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন সব মানুষ, নতুন জায়গা আলহামদুলিল্লাহ! আমার ঘরটা এখন থেকে ফাঁকাই থাকবে। ভাইটাকে বেশি মিস করবো। তবুও আল্লাহর জন্য কষ্ট করতেই হবে। এখন থেকে আর ফোন ইউজ করতে পারব না। সবার সঙ্গেই যোগাযোগ বন্ধ। আল্লাহর জন্যই ত্যাগের রাস্তায় নেমেছি। সবাই ভালো থাকুন, সবার জন্যই অনেক দোয়া রইলো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ