,

‘কৃষ্ণপক্ষ’, আসছে ২৯ ফেব্রুয়ারি

news-image

বিনোদন প্রতিবেদক : সেন্সরে জমা পড়েছে মেহের আফরোজ শাওনের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। গতকাল বুধবার ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানালেন সহকারী পরিচালক জুয়েল রানা। 

ইমপ্রেস টেলিফিল্ম ও মেহের আফরোজ শাওনের যৌথ প্রযোজনায় ছবিতে রিয়াজ-মাহি ছাড়াও আরো অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ছবিটি। গত ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি দেয়ার কথা থাকলেও ছবির নায়ক রিয়াজ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে শুটিং পিছিয়ে যায়।

‘কৃষ্ণপক্ষ’ ছবির মহরতের দিন ঘটা করেই জানিয়ে দেওয়া হয়, হুমায়ূন আহমেদের জন্মদিনেই ছবিটি মুক্তি পাবে। শুটিং চলাকালীন সময়ে ছবির অন্যতম প্রধান অভিনয়শিল্পী রিয়াজের হঠাৎ অসুস্থতায় সব হিসেব-নিকেশ পাল্টে যায়। মুক্তি দূরের কথা, নির্ধারিত সময়ে ছবির শুটিং শেষ করাই সম্ভব হয়নি। সপ্তাহখানে আগে ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে