,

গুরুতর অসুস্থ বিদ্যা বালানকে হাসপাতালে ভর্তি

news-image

বিনোদন ডেস্ক : আচমকা অসুস্থ হয়ে পড়েছেন বিদ্যা বালন। ১ জানুয়ারি এই জনপ্রিয় বলিউড অভিনেত্রীর জন্মদিন। বছর শেষের ছুটি কাটাতে তাঁর বিদেশে যাওয়ার কথা ছিল স্বামী সিদ্ধার্থ রায় কপূরকে সঙ্গে নিয়ে। কিন্তু হঠা ৎ অসুস্থ হয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন ‘কাহানি’-র অভিনেত্রী। তাঁর কিডনিতে পাথর রয়েছে বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর অনুমান ডাক্তারদের।
বিদ্যার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বিদ্যা বর্তমানে হিন্দুজা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে রয়েছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
জানা গিয়েছে, আবু ধাবি থেকে কানেক্টিং ফ্লাইট ধরে বিদেশের ছুটি কাটানোর গন্তব্যে যাওয়ার মুখে বিমানের ভিতরেই আচমকা পিঠে খুব ব্যাথা শুরু হয় বিদ্যার। বিমানের ভিতরেই চিকিৎসাকর্মীদের ডেকে আনা হয়। পরিস্থিতি গুরুতর দেখে বিদ্যাকে বিমান থেকে নামিয়ে আনেন সিদ্ধার্থ। বিমানবন্দরের ক্লিনিকে নিয়ে যাওয়া হয় বিদ্যাকে। পরে সেখান থেকে বিমান ধরে বিদ্যাকে নিয়ে মুম্বই ফেরেন সিদ্ধার্থ।
বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যার শরীরের তাপমাত্রা খুব বেড়ে গিয়েছিল। চিকি ৎসা চলছে। সিদ্ধার্থ তাঁকে খার হিন্দুজা হাসপাতালে ভর্তি করেছেন। কয়েকটি পরীক্ষার পর ডাক্তারদের প্রাথমিক ধারণা এই যে, বিদ্যার কিডনিতে পাথর জমেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে