,

পাইরেটেড দিলওয়ালে

news-image

অনেক মানুষের মাসের পর মাস ধরে করা পরিশ্রম আর অর্থ ব্যয়ের পরেই কিনা তৈরি হয় একটা সিনেমা। কিন্তু সেই পরিশ্রম এক নিমেষেই নষ্ট হয়ে যায় পাইরেটেড ছবি ডাউনলোড করার মধ্য দিয়ে। কমবেশি আমরা সবাই জানি, পাইরেটেড ছবি কিংবা গান ডাউনলোড করা ঠিক নয়। কিন্তু কে শোনে কার কথা। যেমন শুনলেন না ‘দিলওয়ালে’র অভিনেত্রী কৃতি শ্যাননের সহযাত্রীটি। এই অভিনেত্রী অভ্যন্তরীণ এক ফ্লাইটে ভ্রমণ করছিলেন। হঠাৎ দেখতে পেলেন পাশের যাত্রীটি নিজের মোবাইল হ্যান্ডসেটের প্রজেক্টর ব্যবস্থার সাহায্যে ‘দিলওয়ালে’র পাইরেটেড ছবি দেখছেন। ভদ্রলোককে পাইরেটেড ছবি না দেখতে অনুরোধও করেন কৃতি। কিন্তু সহযাত্রী ভদ্রলোকটি তা থোরাই কেয়ার করে নিজের কর্মটি চালিয়ে যেতে থাকেন। মজার বিষয় হচ্ছে, ছবিটি তিনি এতটাই মনোযোগ দিয়ে দেখছিলেন যে তাঁর পাশেই যে দিলওয়ালের এক নায়িকা বসে আছেন, তা খেয়ালই করলেন না।

পরে যাত্রীটির ছবি টুইট করে অভিনেত্রী লিখেছেন, ‘এত মানুষের পরিশ্রম এত বাজে প্রিন্টে দেখার মানে কী? দয়া করে সিনেমা হলে গিয়ে ছবি দেখুন।’

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে