বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

news-image

আসছে বছরে জিম্বাবুয়ে সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। অনুমিতভাবেই প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে সুযোগ হয়েছে আবু হায়দা রনির।  শুধু রনিই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) ভালো পারফরম্যান্স করার কারণে নতুনদের মধ্যে সুযোগ হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুন ইসলাম সোহানের। পুরনোদের মধ্যে ফিরেছেন জহুরুল হক অমি। সামনের বছরের শুরু থেকেই খুব ব্যস্ত সময় কাটবে বাংলাদেশ দলের। তিন জানুয়ারি থেকে শুরু হচ্ছে ক্যাম্প। সবমিলিয়েই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা,তামিম ইকবাল,সৌম্য সরকার,সাব্বির রহমান, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস,আল আমিন হোসেন,আবুল হাসান রাজু,মুশফিকুর রহিম,তাসকিন আহমেদ,সাকিব আল হাসান,কামরুল ইসলাম রাব্বি,মাহমুদউল্লাহ রিয়াদ, আরাফাত সানি,নাসির হোসেন,এনামুল হক বিজয়,শফিউল ইসলাম, জহিরুল ইসলাম অমি, সাকলাইন সজিব,কাজী নুরুল হাসান সোহান,সোহাগ গাজী, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি,মোসাদ্দেক হোসেন সৈকত,মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ মিঠুন।

এ জাতীয় আরও খবর

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা