,

‘ফরাসি বিপ্লব’ ঘটালেন ক্রিস্টেন স্টুয়ার্ট!

news-image

'সেক্স, লাইজ, অ্যান্ড ভিডিওটেপ' ছবির জন্য স্টিভেন সোদেরবার্গ যখন কান চলচ্চিত্র উত্‍সবে পুরস্কার বাগিয়েছিলেন, তখন সেটাকে আমেরিকার ফ্রান্স-বিজয় হিসেবে ব্যাখ্যা করেছিলেন বহু সিনেমাপ্রেমী। কারণ তার আগে কান-এর মঞ্চে সেভাবে কোনো আমেরিকান চলচ্চিত্র নির্মাতা কখনই স্বীকৃতি পাননি।


এই ঘটনা যদি সত্যিই প্রথমবার আমেরিকার ফ্রান্স-বিজয় হয়, তাহলে দ্বিতীয়বার বিজয় অভিযানও হয়ে গেছে। প্রথম কোনো আমেরিকান পেলেন সিজার পুরস্কার। ফ্রান্সের জাতীয় পুরস্কার এই সিজার অ্যাওয়ার্ড-এ এর আগে কোনো আমেরিকান অভিনেতা-অভিনেত্রীই পাননি।

এটা পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। 'ক্লাউডস অফ সিলস মারিয়া' ছবিতে তার অভিনয়ের জন্য। এর আগেই নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল এবং বোস্টন সোসাইটি অফ ফিল্ম ক্রিটিকস-এর কাছ থেকে বছরের সেরা সহঅভিনেত্রীর সম্মান পেয়ে গিয়েছেন। কিন্তু ফরাসি পুরস্কারটি নিঃসন্দেহে তার সম্মান আরো বহুলাংশে বাড়িয়ে দিল।

ফরাসি চলচ্চিত্র নির্মাতা অলিভিয়ের আসায়াসের বানানো 'ক্লাউডস অফ সিলস মারিয়া' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জুলিয়েট বিনোশে। বিনোশের মতো ডাকসাইটে অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি, এ কথা আগেই জানিয়েছিলেন স্টুয়ার্ট। এবার তার সঙ্গে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়ে তিনি স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। জানিয়েছেন, বিভিন্ন ধরনের ছবিতে কাজ করতে হয়েছে তাকে। 'টোয়াইলাইট' থেকে 'স্নোহোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান'। সে সব ছবির বাজেটের সঙ্গে এ ছবির তুলনা হয় না। কিন্তু তার নিজের কাছে এই ছবি সারাজীবন বিশেষ জায়গায় থাকবে।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে