বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানসিটিকে রুখে দিল লিচেস্টার

news-image

স্পোর্টস ডেস্ক : লিচেস্টার সিটি যেন অপ্রতিরোধ্য গতিতেই যাচ্ছে সামনের দিকে। যদিও মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে দলটি। বড় এই প্রতিপক্ষের সঙ্গে হার এড়াতে পারাটাও তাদের বড় অর্জন। তবে এই ম্যাচ ড্র হওয়ায় লাভ হয়েছে আর্সেনালের। নতুন বছরটা গানার্সরা ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থেকে শুরু করতে পারবে।

যদিও ১৯ ম্যাচে আর্সেনাল ও লিচেস্টারের পয়েন্ট সমান ৩৯ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে রয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। সমান ম্যাচে ম্যানসিটির অর্জন ৩৬ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।

লিচেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে প্রথমার্ধটা ভালোই খেলেছে ম্যানসিটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। লিচেস্টারও ঘরের মাটিতে যথেষ্ট হুমকি হয়েই খেলেছে ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যদের সঙ্গে। লিচেস্টারের তারকা হিসেবে ওঠে আসা জ্যামি বার্ডি এর আগে টানা সর্বোচ্চ ম্যাচে গোলের রেকর্ড গড়েছেন। তবে সিটির সঙ্গে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বার্ডি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি ওয়ান টু ওয়ান পজিশনে প্রতিপক্ষের গোলরক্ষককে পেয়েও সফল হননি।

যদিও পাল্টা আক্রমণে গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ম্যানসিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। খেলার এক ঘণ্টা শেষ হওয়ার পরপর পেনাল্টির আবেদন করেছিলেন আগুয়েরো। কিন্তু সেই আবেদনে রেফারি সাড়া দেননি। যদিও এরপরই আর্জেন্টাইন স্ট্রাইকারকে তোলে নিয়ে নিকোলাস ওতামেন্ডি নামান। তিনিও এক দফায় চেষ্টা করে গোল করতে ব্যর্থ হন।

বাকি সময়েও দুদল কোনো গোলের দেখা পায়নি। যদিও ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি মনে করেন তার দলের জয় পাওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘লিচেস্টারের বিপক্ষে জয়ের চেয়েও আমরা বেশি কিছু করেছি। বল আমাদের নিয়ন্ত্রণে ছিল বেশি, আমরা চেষ্টা করেছি বেশি, সুযোগও পেয়েছি বেশি। যদিও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কঠিন একটি ম্যাচ ছিল এটি। তবে আমরা এখানে ড্র করার জন্য আসিনি, সেই চেষ্টা নিয়েও খেলিনি। আমরা তাদের কোনো সুযোগ দেইনি। আমি মনে করি শুধু আমরা বল নিয়ন্ত্রণেই রাখিনি, পুরো ম্যাচ যেভাবে খেলেছি তাতে তিন পয়েন্টের জন্যই লড়াই করেছি।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে