বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদের সেঞ্চুরি : পরাজয়ের বৃত্তেই বন্দি জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : পরাজয়ের বৃত্তেই বন্দি জিম্বাবুয়ে। আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও হেরেছে জিম্বাবুইয়ানরা। মোহাম্মদ শাহজাদের হার না মানা ১৩১ রানের সুবাদে ৪ উইকেটের দারুন জয় পেয়েছে আফগানিস্তান।
 
এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। অর্থাৎ আর এক ম্যাচ জিতলেই জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে সদ্যই আইসিসির ওয়ানডে র্যা কিংয়ে প্রথমবারের মতো দশে উঠে আসা দলটি।
 
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রানের লড়াকু পুঁজিই গড়েছিল জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। এ ছাড়া পিটার মুর ৫০ ও হ্যামিল্টন মাসাকাদজা ৪৭ রান করেন।
 
২৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানের শুরুটাই হয় দুর্দান্ত। নুর আলী জারদান ও মোহাম্মদ শাহজাদ উদ্বোধনী জুটিতে ৮২ রান যোগ করেন। নুর আলী (৩১) ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৮৭ রানের আরেকটি বড় জুটি গড়েন শাহজাদ।
 
অবশ্য নবীর (৩৩) বিদায়ে জুটি ভাঙার পর দ্রুতই আরো চার উইকেট হারায় আফগানিস্তান। তবে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি সপ্তম উইকেটে মিরওয়াইস আশরাফের সঙ্গে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৪ বল আগেই দলের জয় নিশ্চিত করেন শাহজাদ।
 
ওয়ানডেতে আফগানিস্তানের ব্যাটসম্যানের সর্বোচ্চ ১৩১ রানে অপরাজিত থাকেন শাহজাদ। তার ১৩৩ বলের ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৭টি চারের মার। আশরাফ অপরাজিত ছিলেন ২৬ রানে। ম্যাচসেরার পুরস্কার জেতেন শাহজাদ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে