,

নেইমারের বেতন তিনগুণ বাড়াবে বার্সা!

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা নেইমারের বেতন তিনগুণ বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদপত্র মার্কা। জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের কথা রয়েছে।
বার্সেলোনাকে গত মৌসুমে ট্রেবল জেতানোর অন্যতম কারিগর ব্রাজিলিয়ান নেইমারকে দলে নিতে টাকার বস্তা নিয়ে অপেক্ষা করছে। ম্যানচেস্টার ইউনাইটেডতো গত মৌসুম থেকেই চেষ্টা করে যাচ্ছে আর সেই শুরু থেকেইতো বার্সার চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদও তাকে দলে নিতে যেকোনো পরিমাণ অর্থ খরচ করতে প্রস্তুত।
ফিফা বর্ষসেরা তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে জায়গা করে নেয়া নেইমারকে এক লোভনীয় চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে বার্সা। বর্তমানে কর দেয়ার পরে প্রায় ১০.৫ মিলিয়ন ইউরো বেতন পান নেইমার যা নতুন চুক্তির পরে প্রায় তিনগুণ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তখন বার্সেলোনায় তার থেকে বেশি বেতন পাবেন একমাত্র লিওনেল মেসি। নেইমারের বার্সায় নতুন চুক্তি স্বাক্ষর করাটা কেবলমাত্র সময়ের ব্যাপার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে