,

কেমন যাবে তিন খানের ২০১৬?

news-image

বিনোদন ডেস্ক : ২০১৫ সালটা ভালোই কেটেছে বলিউডের খান ত্রয়ীর। বিশেষ করে সালমান খানের জন্য সালটি ছিল ফলপ্রসূ। বাজরাঙ্গি ভাইজান সিনেমার সাফল্য, হিট অ্যান্ড রান মালমা থেকে মুক্তি; সব মিলিয়ে ভালোই কেটেছে তার এ বছর।
পিকে সিনেমায় সাফল্য পেলেও আমিরের সঙ্গে বছর জুড়েই ছিল নানা বিতর্ক। বছরের শেষ ভাগে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে রীতিমতো তোপের মুখে ছিলেন তিনি। শাহরুখের সঙ্গেও ছিল ছোট ছোট কিছু বিতর্ক। তবে তার সিনেমা দিলওয়ালে বক্স অফিসে ব্যবসাও করছে ভালো। সব মিলিয়ে শাহরুখের জন্য বছরটি ছিল মোটামুটি। কিন্তু কেমন যাবে এ তিন তারকার ২০১৬?
২০১৬ তে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ফ্যান এবং রাইস সিনেমা। অ্যাস্ট্রো-নিউমেরোলজিস্ট অনুপম ভি কাপুর ভারতীয় একটি পত্রিকাকে জানিয়েছেন, ২০১৬ সালটা শাহরুখের জন্য খুব একটা স্বস্তির হবে না।
শাহরুখের ভাগ্য সংখ্যা ২, ডেসটিনি নম্বর ৭, যা শাসন করছে চন্দ্র এবং নেপচুন। তাই বছরটা খুব একটা ভালো যাবে না এ তারকার। কিন্তু শেষ চতুর্থাংশে কিছুটা স্বস্তি পাবেন তিনি। সাদা এবং কমলা তার জন্য শুভ রঙ।
অন্যদিকে, সালমানের জন্য আগামী বছরটি উন্নতির বছর। পাশাপাশি বিয়ের সম্ভাবনাও রয়েছে এ তারকার। অবশ্য সাফল্যের সঙ্গে সঙ্গে বিভিন্ন চড়াই উৎড়াই পার করতে হবে তাকে। ২০১৬ সালের আগস্ট এবং ২০১৭ সালের জুলাইয়ে মধ্যে বিয়ের সম্ভাবনা রয়েছে সালমানের।
আমির খানের জন্যও সফল হবে ২০১৬ সালটি। বক্স অফিসে আরো একটি হিট সিনেমা উপহার দেবেন তিনি। তবে কিছু ঝমেলার সম্মুখীনও হতে হবে তাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে