বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনবছর পর ছুটিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা

news-image

টানা তিন বছর কাজ করার পর ছুটিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাও মাত্র পাঁচ দিনের জন্য। তবে এই কটা দিন একেবারেই নিজের মতো কাটাবেন অভিনেত্রী। সেই কারণে গন্তব্য আপাতত জানা নেই, আর মুঠোফোন সেও থাকবে বন্ধ। অর্থাৎ পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একেবারে নিজের মতো কাটাবেন বাজিরাওয়ের ‘কাশীবাঈ’।

আপাতত ‘বাজিরাও মাস্তানি’র সাফল্য চুটিয়ে উপভোগ করছেন নায়িকা। তার সঙ্গে রয়েছে ‘কোয়ান্টিকো’র টানা সুটিং শিডিউল। এর মধ্যেই বছর শেষের ছুটি উপভোগ করতে বেরিয়ে পড়লেন নায়িকা।piyanka6

কিন্তু মোবাইল অফ করে কোথায় যাচ্ছেন প্রিয়াঙ্কা? না, সে তথ্য শেয়ার করবেন না। প্রিয়াঙ্কা বলেন, ‘‘তিন বছর পর ছুটি নিচ্ছি। বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের বাইরে থাকব। তবে কোথায় যাচ্ছি বলব না। মোবাইলও বন্ধ থাকবে। তাই কেউ যোগাযোগ করতেও পারবেন না।”

পাশাপাশি ‘বাজিরাও মাস্তানি’র তুমুল সাফল্যের জন্য যাবতীয় কৃতিত্ব পরিচালক সঞ্জয় লীলা বানশালিকেই দিতে চান প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন, ‘‘কাশী খুব স্পেশাল চরিত্র। আমি এর আগে এতো সফ্‌ট চরিত্রে অভিনয় করিনি। আমাকেই প্রথম কাস্ট করেছিল সঞ্জয়। আর পর্দায় যে আমাকে সুন্দর দেখতে লাগছে তার জন্য যাবতীয় কৃতিত্ব সঞ্জয়ের।” 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে