মান্না স্মৃতিতে প্রস্তুত অমিত-পপি

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ১ জানুয়ারি বর্নাঢ্য আয়োজনে অুনষ্ঠিত হতে যাচ্ছে ‘মান্না উৎসব’। প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে এমন আয়োজন এবারই প্রথম। মান্না ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বর্নাঢ্য এ উৎসবের মধ্যদিয়ে দেশের ৭ জন গুণী চলচ্চিত্র অভিনয়শিল্পীকে প্রদান করা হবে মান্না স্মৃতি পদক।
উৎসবে মান্না অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্য প্রদর্শিত হবে। সেই সাথে মঞ্চ পারফরমেন্স করবেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরা। অনুষ্ঠানকে সামনে রেখে বিএফডিসিতে অবস্থিত ‘জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়াম’-এ চলছে প্রস্তুতি।

দেশের অন্যতম নায়ক অমিত হাসান ও চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি প্রস্তুত হচ্ছেন মঞ্চ মাতানোর জন্য। সরজমিনে গিয়ে দেখা গেছে নাচ আর গানের সাথে পারফরমেন্স করছেন অমিত-পপি সহ সহযোগি শিল্পীরা।
এ বিষয়ে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পি সমিতির সাধারণ সম্পাদক ‘অমিত হাসান’ বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, এ উৎসবে চলচ্চিত্র তারকাদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া এই প্রথমবারেরমতো মান্না স্মৃতি পদক প্রদান করা হবে। দেশের চলচ্চিত্রের ৭ জন গুনী অভিনেতা অভিনেত্রীর হাতে এ পদক তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, দেশের চলচ্চিত্রের ৭ জন গুনী অভিনেতা অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হবে মান্না স্মৃতি পদক। উৎসবে মান্না অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্য প্রদর্শিত হবে। উৎসবে উপস্থিত থাকবেন কলকাতার নায়িকা ঋতুপর্ণাও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত