,

সালমান জন্মদিনে কেন কাঁদলেন ?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপার স্টার সালমান খান গতকাল তার ৫০তম জন্মদিন উৎযাপন করলেন। জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠান তারকাদের সমাগমে মুখরিত ছিল।
উপহারের পাহাড়, বিশাল কেক, ভক্তদের ভালবাসা, বন্ধু ও আত্মীয়দের উষ্ণ ভালবাসায় তিনি ছিলেন সিক্ত। কিন্তু, এতো কিছুর মাঝেও তার চোখে জল!
আগে থেকেই জানা ছিল যে, তার জন্মদিনের উপহারের জন্য তার পরিবার অনেক বড় এক গোপন উপহার তৈরি করছিলেন। কাল তাকে সেই বিশেষ পুরষ্কার দেয়া হয়। সেই বিশেষ পুরষ্কারের একটি বিশেষ অংশ তার নয়নে অশ্রু নিয়ে এসেছে।
স্থানীয় গণমাধ্যমের ভিত্তিতে জানা যায়, খান পরিবার তাকে একটি ভিডিও উপহার দেন। যেখানে, তার শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত সকল স্মৃতি বিজড়িত মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে তার স্কুলের প্রিন্সিপ্যাল, বন্ধু-বান্ধব এবং বি-টাউনের কয়েকজন সেলিব্রেটি নিজেদের বার্তা প্রদান করেছেন। সেখানে একজনের বার্তা দেখে তার চোখে পানি চলে আসে।
সেই বিশেষ বার্তা ছিল সঞ্জয় দত্তের পক্ষ থেকে। সঞ্জয় দত্ত বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি সেখান থেকে নিজ হাতে লিখে একটি বার্তা সালমানের জন্য পাঠিয়েছেন। যখন সেই বার্তা স্ক্রিনে উঠেছে তখন সালমানকে কান্না করতে দেখা যায়।
সালমান খান ও সঞ্জয় দত্ত একে-অপরের অনেক কাছের মানুষ। সঞ্জয় দত্তকে আদালত থেকে শাস্তি দেয়ার পর সালমান খান বলেছিলেন, ‘সে যখন কারাগার থেকে জেল খেটে মুক্তি পাবেন, তখন সে একজন মুক্ত ও পরিষ্কার মানুষ হবেন। যা আমরা সকলে চাই এবং তখন আমরা একত্রে পার্টি করব।’
নতুন বছরের মার্চ মাসে সঞ্জয় দত্ত জেল থেকে মুক্তি পাবে। কিন্তু জেল থেকেও সালমানের জন্য বার্তা পাঠিয়ে সে তাদের মজবুত বন্ধুত্বের বার্তাও সকলের নিকট পৌঁছে দিলেন।–সূত্র: ইন্ডিয়া টিভি নিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে