,

রিচা চাড্ডা কি পর্দার হেলেন?

news-image

রিচা চাড্ডা কি পর্দার হেলেন? এই জল্পনার সৌজন্যে রিচার আসন্ন ছবি 'ক্যাবারে'। বলি-মহলে এ গুঞ্জন ঘনিয়ে উঠতেই তাতে জল ঢেলে দিলেন নায়িকা স্বয়ং। তিনি জানিয়েছেন, এ ছবি কোনওভাবেই হেলেনজির বায়োপিক নয়। এমনকী ছবির নাম 'ক্যাবারে' হলেও, ছবিটি শুধু ওই বিশেষ ডান্স ফর্ম নিয়েও নয়। ছবির নাম ক্যাবারে হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন এ ছবি জনপ্রিয় অভিনেত্রী হেলেনকে নিয়েই তৈরি। ক্যাবারে নাচে যিনি বলিউডে একটা আলাদা বেঞ্চমার্ক তৈরি করেছিলেন। কিন্তু সে সম্ভাবনা খারিজ করে রিচা জানিয়েছেন, 'সংবাদমাধ্যম প্রচার করেছিল এই ছবি হেলেনজিকে নিয়ে তৈরি। কিন্তু তা একেবারেই সত্যি নয়।'
 
বরং এ ছবি সাধারণ এক মেয়ের কাহিনি। তার জীবনের লড়াই, সাফল্যের গল্প৷ তবে ছবির পুরোটাই নাচ নিয়ে নয়৷ কাহিনির প্রেক্ষাপটে নাচ এসেছে। কৌস্তভ নারায়ণ নিয়োগী পরিচালনায় এ ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন রিচা। 'মাশান' ছবিতে তার অসাধারণ অভিনয়, নায়িকা হিসেবে আন্তর্জাতিক খ্যাতি দিয়েছে তাকে। তাই তার প্রতি সিনেপ্রেমীদের প্রত্যাশা অনেকটাই বেশি।
 
পূজা ভাট এবং ভূষণ কুমার প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০১৬-তে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে