,

নতুন পরিচয়ে নিপুণ

news-image

নতুন পরিচয়ে আভির্ভূত হতে যাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ। আসছে ৪ঠা জানুয়ারি নায়িকার পাশাপাশি তার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে ব্যবসায়ীর পরিচয়। নিজের মালিকানায় ওইদিন থেকে গুলশান-১ এ একটি অত্যাধুনিক পার্লার চালু করতে যাচ্ছেন তিনি। এখন চলছে ডেকোরেশনের কাজ। পার্লারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে ফেলেছেন। সেখানে নিজে উপস্থিত থেকে সবকিছুর দেখাশোনা করছেন। এ প্রসঙ্গে নিপুণ মানবজমিনকে বলেন, ৪ঠা জানুয়ারি এ আন্তর্জাতিক মানের অত্যাধুনিক পার্লার ওপেন করবো। এ কারণে মেয়ে তানিশাকে রেখে আসার জন্য ২৪শে ডিসেম্বর লন্ডনে যাওয়ার কথা থাকলেও যাইনি। পার্লার চালু করার পর যাবো। নিপুণ আরও বলেন, পার্লার ব্যবসার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল। এখানে বেশ কিছু বিশেষ সেবা থাকছে। যা দেশের অন্য পার্লারে পাওয়া যাবে না। এজন্য থাইল্যান্ড থেকে পাঁচজন মেয়েকে আনা হচ্ছে। তাদের চাকরিসহ বাসস্থানের ব্যবস্থাও করে দিচ্ছি। আশা করছি, সেবা নেয়ার পর প্রতিষ্ঠানটির প্রশংসা করবেন সবাই। এদিকে নিপুণ অভিনীত ছবি ‘স্বর্গ থেকে নরক’ গত ২৫শে ডিসেম্বর মুক্তি পেয়েছে। আর এ ছবির পর নতুন বছরে তিনি দেলোয়ার জাহান ঝন্টুর ‘৫২ থেকে ৭১’ ছবির কাজ শুরু করবেন। এ ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন ফেরদৌস। মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবি প্রসঙ্গে নিপুণ মানবজমিনকে বলেন, ৫২ থেকে ৭১ সাল পর্যন্ত নানা সময়ের গল্প থাকছে এ ছবিতে। জানুয়ারির শেষদিকে এ ছবির কাজ শুরু করবো। ছবিটি মুক্তিযুদ্ধের অন্য ছবি থেকে ভিন্ন প্রেক্ষাপটের হবে বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে