বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভক্তদের হতাশ করলেন সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : জীবনের ৪৯টি বসন্ত পার করে ফেলেছেন বলিউডের ‘মোস্ট ইলিজিবল ব্যাচেলর’ সালমান খান। আজ রবিবার ধুমধামের সাথে পালন করছেন তার ৫০তম জন্মদিন।

অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছে সালমান। ভক্তরা ভেবে নিয়েছিল, ৫০তম জন্মদিন উপলক্ষে বিয়ের ব্যাপারে সুসংবাদ শোনাবেন। কিন্তু সালমান খান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিয়ের কোনো পরিকল্পনা নেই তার।

সম্প্রতি বম্বে হাইকোর্ট থেকে ১৩ বছর পর নিস্কৃতি পান বহুল আলোচিত ‘হিট অ্যান্ড রান’ মামলা থেকে। মামলা থেকে মুক্তি পাওয়ার বলিউডের অনেক তারকারাই ভেবে নিয়েছিলেন বিয়ে করে এবার থিতু হতে চলেছেন সালমান।

রোমানিয়ান মডেল ও অভিনেত্রী লুলিয়া ভেঞ্চারের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনাও যাচ্ছিল অনেক দিন ধরে। এমনকি সালমান খানের সঙ্গে লুলিয়ার বাগদান সম্পন্ন হয়েছে এমন গুজবও উঠেছিল বলিউড পাড়ায়। তাই ধরে নেয়া হয়েছিল, খুব শীঘ্রই লুলিয়াকেই বিয়ে করছেন সালমান।

হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান খান বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি না তা নিয়েও কথা বলেন। বহুল আলোচিত লুলিয়ার সঙ্গের তার প্রেমের প্রসঙ্গটিও এসময় উঠে আসে।

লুলিয়ার বিষয়ে সালমান বলেন, আপনারা এসব গুজব আরও কিছুদিন চালিয়ে যান। দেখা যাক, এই গুজবে আর কী কী উঠে আসে।তবে আমি পরিষ্কার করতে চাই বিয়ে নিয়ে আমার কোনো পরিকল্পনা অন্তত এই মুহূর্তে নেই।