,

থার্টিফার্স্ট নাইট এবার ব্যাংককে

news-image

শাকিব খান ও অপু বিশ্বাস এবার ব্যাংককে থার্টিফার্স্ট নাইট উদযাপন করবেন। আজ তারা ব্যাংককে যাচ্ছেন। সেখানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট- দ্য কিং ইজ হিয়ার’ ছবির শুটিং করবেন। যাওয়ার প্রাক্কালে শাকিব খান মানবজমিনকে বলেন, ঠাণ্ডা জ্বরে কয়েকদিন ধরেই শরীরটা একটু খারাপ। তারপরও রাজের ছবিটির বাকি কাজ শেষ করার জন্য থাইল্যান্ড যাচ্ছি। সেখানে ব্যাংকক সিটি, ফুকেটসহ বেশকিছু জায়গায় এ ছবির বাকি কাজ  করব। আর সেই সঙ্গে এবারের থার্টিফার্স্ট নাইট সেখানেই হচ্ছে। আমার সঙ্গে অপুও থাকছে। আমরা শুটিং শেষ করে ৩রা জানুয়ারি ২০১৬ সালে ঢাকা ফিরতে চাই। ছবিটির বিষয়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ মুঠোফোনে মানবজমিনকে বলেন, গল্পের প্রয়োজনে ব্যাংককে এ ছবির কিছু দৃশ্যায়ন করবো। এছাড়া গানেরও কিছু চিত্রায়ণ করতে হবে। আগামীকাল থেকে ব্যাংককে এ ছবির বাকি কাজ শুরু করব। সবকিছু মিলে ছবিটি দর্শকরা যেন পছন্দ করে সেই চেষ্টাই থাকছে। নতুন বছরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ইচ্ছে আছে। এ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন ইন্দ্রনীল  সেনগুপ্ত, মিশা সওদাগর, শিমুল খান, ইমন,  ডিজে সোহেল, সুব্রত। ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজের। চিত্রগ্রহণ করছেন চন্দন রায় চৌধুরী। শিল্প নির্দেশনা দিচ্ছেন সামুরাই মারুফ। অ্যাকশন দৃশ্য পরিচালনায় এডওয়ার্ড  গোমেজ ও চুন্নু। নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল ও শিবরাম শর্মা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ