বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ২৭ ডিসেম্বর বিয়ের ঘোষণা সালমানের!

news-image

দুটি খবর আছে সালমানের ভক্তদের জন্য। একটি খারাপ অন্যটি ভালো খবর। প্রথমে খারাপ খবরটি শুনুন। উচ্চ আদালতের রায়ে মুক্তি মিললেও ‘হিট অ্যান্ড রান’ মামলা এবার উঠছে সুপ্রিম কোর্টে। এর অর্থ হয়তো আবারও আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়তে হবে তাঁকে। এবারে সুখবরটি;  ডিসেম্বর এই বলিউড তারকার পঞ্চাশতম জন্মদিন। আর কালই নাকি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সালমান খান। মুম্বাইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমনটিই জানিয়েছে।
কিছুদিন আগে সালমান বলেছিলেন, ‘শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।’ বলিউডের ‘দাবাং’ তারকা সালমান খানের সঙ্গে তাঁর প্রেমিকা রোমানীয় টিভি তারকা লুলিয়া ভেঞ্চুরের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। তা হলে কি সত্যিই এবার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান?
বলিউডের একটি সূত্র দাবি করছে, হয়তো নিজের পঞ্চাশতম জন্মদিনেই পরিবার এবং তাঁর ঘনিষ্ঠ মহলের সামনে লুলিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজের জীবনের ‘বিশেষ নারী’ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন সালমান।
এদিকে, ‘হিট অ্যান্ড রান’ মামলাটি এবার উঠছে সুপ্রিম কোর্টে। সালমানের মুক্তির রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের কাছে যাচ্ছে মহারাষ্ট্র সরকার। গেল বুধবার মহারাষ্ট্রের সরকারি আইনজীবী হাইকোর্টকে জানিয়েছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা।
জানা গেছে, সালমানের মুক্তি প্রবল চাপে ফেলে দিয়েছে মহারাষ্ট্রের সরকারকে। ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টাতেই সালমানের মুক্তির রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে বাধ্য হচ্ছে মহারাষ্ট্রের বিজেপি সরকার— বলছে ওয়াকিবহাল মহল। সালমান খান বিজেপি সরকারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার যথেষ্ট চেষ্টা করেছেন বছরখানেক ধরে। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশগ্রহণ করে নৈকট্য বাড়ানোর চেষ্টাও করেছেন। আর এ কারণে সালমানের মুক্তিতে গুঞ্জন আরও তীব্র হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদেই তাঁর মুক্তি— এমনটিই দাবি করতে শুরু করে কেউ কেউ।
প্রসঙ্গত; ২০০২ সালের ‘হিট অ্যান্ড রান’ মামলার রায় দিতে গিয়ে বম্বে হাইকোর্ট জানিয়েছিলেন, সালমান খানের বিরুদ্ধে অভিযোগ ঠিকমতো প্রমাণ করতে পারেনি পুলিশ। হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়, সালমান খানের বিরুদ্ধে যে সব তথ্য ও সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে; তাতে অপরাধ প্রমাণের প্রক্রিয়ায় কিছু ফাঁক থেকে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে