চুমুতে ঐশ্বরিয়া না!

news-image

বিনোদন ডেস্ক : বিশ্ব সুন্দরী, ১ নম্বর নায়িকা, বচ্চন পুত্রের স্ত্রী পরিচয়ের পাশাপাশি ঐশ্বরিয়া রায়ের এখন আরেকটি বড় পরিচয় তিনি আরাধ্যর মা। মেয়ের মা হিসেবে এখন ভদ্রমহিলাকে দেখেশুনেই চলতে হয়। মেয়ের আবদারও রাখতে হয়। সেই আবদার রাখতে গিয়ে চুমুর দৃশ্য থেকে নিজেকে দূরে রাখছেন সাবেক এ বিশ্বসুন্দরী। কেননা মেয়ে একেবারেই চান না কোনো গভীর চুম্বন দৃশ্যে ঐশ্বরিয়া রায়ের অভিনয়।
করণ জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুর আর ঐশ্বরিয়া রাই বচ্চনের কোনো চুম্বন দৃশ্য থাকছে না। এ ছবিটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক কৌতূহলের জন্ম হয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু, দর্শকেরা যে উত্তেজক দৃশ্যের অপেক্ষায় রয়েছিলেন, তা আর তাঁরা ওই ছবিতে দেখতে পাবেন না। বচ্চন পুত্রবধূর যে আপত্তি আছে এতে!
‘কিসিং সিন’ দেখানোর খুব আগ্রহ ছিল পরিচালক করণ জোহরের। কিন্তু আরাধ্যর মা নাকি তাঁকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সেটা তাঁর পক্ষে একেবারেই সম্ভব নয়। তবে ওই ছবিতে বেশ আকর্ষণীয় রোলে রয়েছেন অনুষ্কা শর্মা। সূত্র: বলিউডলাইফ.কম

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত