বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ভ্রাম্যমান আদালতে ২ প্রতারকের ৬ মাসের কারাদন্ড

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে ভ্রাম্যমান আদালতে দুই প্রতারকের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আজ দুপুর সাড়ে বারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবার আদালতে এ রায় দেয়া হয়। পুলিশ ও ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট পিতলকে স্বর্ণ বুঝিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা করে আসছে। এরা সরাইল বিশ্বরোড মোড় ও এর আশপাশের এলাকায় নিরীহ পথচারিদের কখনো বুঝিয়ে বোকা বানিয়ে জিম্মি করে আবার মলমের সাহায্যে অজ্ঞান করে এমন অসৎ কাজ করে আসছে। আজ শুক্রবার সকালে এস আই আবদুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ সন্দেহজনক ভাবে দুই প্রতারককে বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাওয়া করে। তারা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাঠান পাড়া এলাকায় গিয়ে সিএনজিটি আটকের পর দুই প্রতারককে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছে স্বর্ণাকৃতি অনেক গুলো পিতল পাওয়া যায়। গ্রেপ্তারকৃত দুই প্রতারক হচ্ছে- সদর উপজেলার ঘাটুরার আলম মিয়ার ছেলে জসিম মিয়া (২২) ও সুহিলপুর উত্তর পাড়ার জহুরুল ইসলামের স্ত্রী মল্লিকা বেগম (৫০)। তারা প্রতারণার দায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারিক হাকিম সৈয়দা নাহিদা হাবিবা প্রত্যেককে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।