,

জয়ের প্রত্যাশা নিয়ে সন্ধ্যায় মাঠে নামছে মামুনুলরা

news-image

স্পোর্টস ডেস্ক : কেরালার স্পোর্টস হাব ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে সাফের মাঠের লড়াই শুরু হয়েছে বুধবার। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ নামছে তাদের প্রথম ম্যাচে। শুরুতেই বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা। বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানকে মোকাবেলা করতে হবে তাদের।

তবে সেই পরীক্ষা দিতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। কোচ মারুফুলও আফগানদের হারিয়ে তিন পয়েন্ট অর্জনের কথাই ভাবছেন। বৃহস্পতিবার একই দিনে ‘বি’ গ্রুপের অপর দুই দল ভুটান ও মালদ্বীপ পরস্পরের মুখোমুখি হবে। স্টার স্পোর্টস-৪ ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।  

বুধবারও বাংলাদেশ দল দেড় ঘণ্টাব্যাপী কঠোর অনুশীলন করেছে। অধিনায়ক মামুনুল বলেন, ‘আমরা এই ম্যাচ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালাব। দলের সবাই আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে প্রস্তুত আছে। আফগানিস্তানও খুব ভাল দল। তাই ম্যাচটিকে আমরা গুরুত্ব দিয়েই দেখছি। আমাদের লক্ষ্য প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এগিয়ে থাকা।’

এদিকে কোচ মারুফুল হক বলেছেন, ‘আমরা খেলার জন্য প্রস্তুত এবং আমাদের লক্ষ্য এই ম্যাচ জিতে তিন পয়েন্ট অর্জন। শারীরিক ও মানসিকভাবে সবাই বেশ শক্ত আছে। আমরা এখানে চ্যাম্পিয়নশিপ জিততেই এসেছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে